ওডেস্ক, ইল্যান্স এবং ফ্রীল্যান্সার এর মত সাইট গুলু বেশ জনপ্রিয় হওয়ায়
অধিকাংশ মানুষ এই সাইট গুলু সম্পর্কেই জানে । এই সাইট গুলু ছাড়াও ব্যাতিক্রমী কিছু মার্কেটপ্লেস রয়েছে ।
১. পিপল-পার-আওয়ার
এখানে প্রোভাইডার তাদের কাজের স্যাম্পল সহ তারা কি কি কাজ কেমন রেট এ করতে পারবে তা পোষ্ট করে । প্রোভাইডার এর এই সার্ভিস পোষ্ট করাকে এখানে আওয়ারলি বলে । বায়ার তার পছন্দ মত আওয়ারলি সিলেক্ট করে তার সার্ভিস গ্রহন করে । তাছাড়া প্রোভাইডার চাইলে বায়ার এর জব পোষ্ট এ বিড করতে পারবে । তবে এই সাইট এ আওয়ারলি সেল করাটাই জনপ্রিয় ।
২. ৯৯ ডিজাইন
এখানে মূলত বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে কাজের পুরষ্কার প্রদান করা হয় । যেহেতু প্রতিযোগিতা মূলক সেহেতু পুরষ্কার এর পরিমাণটাও বেশী । বায়ার এখানে তার কাজের বর্ণনা পেশ করে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডিজাইনাররা সে অনুসারে প্রতিযোগিতা মূলক ভাবে ডিজাইন জমা দেয় । বায়ার তার পছন্দের ডিজাইনটি সিলেক্ট করে পুরষ্কার প্রদান করে ।
৩. ডিজাইন ক্রাউড
ডিজাইন ক্রাউড ও ৯৯ ডিজাইন এর মতই একটি সাইট এখানেও বিভিন্ন ডিজাইন এর সাথে প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয় ।
৪. থিমফরেস্ট ও গ্রাফিকরিভার
থিমফরেস্ট হল এভান্টোর সব চেয়ে জনপ্রিয় সাইট গ্রাফিক্স ডিজাইনাররা
তাদের ডিজাইন কৃত টেম্পলেট বিক্রি করতে পারে এবং ডেভেলপার হলে ডিজাইন এর পাশাপাশি এইচটিএমএল এবং সিএসএস কোডইংও বিক্রি করা যায় । আপনার ডিজাইন ও ফাংশনালিটি যদি ক্রেতাদের একবার নজর কাড়তে পারে তাহলে তো কথাই নেই । আপনি লাখোপতি এক ডিজাইনেই ( এক্সট্রা অরডিনারি কিছু তৈরি করতে পারলে কোটিপতি হওয়া কঠিন কিছু নয়, থিমফরেস্টে এমন এমন সব ডিজাইন আছে যার একেকটি কয়েক কোটি টাকা বিক্রি হয়েছে । ) থিমফরেস্ট এ থিম বিক্রি হয় , আর গ্রাফিক্স বিক্রি করার জন্য গ্রাফিকরিভার, কোড বিক্রি করার জন্য কোডক্যানিয়ন, স্টক ফটোগ্রাফি বিক্রি করার জন্য ফটোডিউন এবং থ্রিডি অ্যানিম্যাশন বিক্রি করার জন্য থ্রিডিওশান বেশ জনপ্রিয় মার্কেটপ্লেস।
৫. ফাইভআরআর